মাঝ আকাশে খুলে গেলো উড়োজাহাজের জানালা, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২০:০৬

যাত্রীসহ গন্তব্যে উড়ছিল উড়োজাহাজটি। কিন্তু মাঝ আকাশে গিয়েই ঘটে বিপত্তি। খুলে পড়ে উড়োজাহাজের জানালার কাঠামো ও জানালা দুইটাই। এরপরেই আতঙ্কে পড়েন যাত্রীরা। জরুরি অবতরণ করে পাইলট। এতে বড় কোন বিপদের খবর পাওয়া যায়নি। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আলাস্কায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শুক্রবার বিমানকর্মীসহ ১৭৭ জন যাত্রী যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থেকে যাত্রা শুরু করে এএস ১২৮২ বিমানটিতে। বিমানটি যখন প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে তখনই একটি দরজা খুলে ছিটকে বের হয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও পরক্ষণেই পাইলট বিমানটিকে নিরাপদে পোর্টল্যান্ড বিমানবন্দরে নামিয়ে নিয়ে আসেন।

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন।

আলাস্কা এয়ারলাইনস আরও বলে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রুরা জরুরি পরিস্থিতি যথাযথ উপায়ে সামলে নিতে পেরেছেন।

ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, আলাস্কা এয়ারলাইন্সের ১৪৫টি বোয়িং৭৩৭ বিমান রয়েছে। যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার, সেই বিমানটিও বোয়িং ৭৩৭-৯ মডেলের। বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করায় শেষমেশ এই মডেলের বিমানগুলোকে আপাতত পরিষেবার কাজ থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে আলাস্কা এয়ারলাইন্স।

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম