তীব্র শীতে কাবু যুক্তরাষ্ট্রে ৯০ জনের মৃত্যু: টেনেসি, ওরেগনে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১১:১৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১২:৩১

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচন্ড ঠান্ডায় ও শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র টেনেসি অঙ্গরাজ্যেই মারা গেছেন ২৫ জন। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ঠান্ডা চলবে এ সপ্তাহের শেষ পর্যন্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

শীতকালীন ঝড়ে টেনেসিতে ২৫ জন এবং ওরেগনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরপর ওই দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

টেনেসি এবং ওরেগনে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি হলেও ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউ জার্সি এবং আরও কয়েক জায়গায় প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রতিকূল এই আবহাওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বন্ধ রয়েছে স্কুল, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ। হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আট হাজারের মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ঘন বরফে আচ্ছাদিত সড়কপথে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। বুধবার বরফের ঝড়ের সময় পোর্টল্যান্ডের একটি পার্ক করা গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। পরে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। কেনটাকিতে বৈরী আবহাওয়ার কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম