মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭

জর্ডানে ড্রোন হামলায় মার্কিন তিন সেনা নিহতের ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে না যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন,  ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর জর্ডানে প্রাণঘাতী ড্রোন হামলার পরে যুক্তরাষ্ট্র তার সেনাদের রক্ষার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলছেন, ইরানের সঙ্গে তারা যুদ্ধ চাইছে না। 

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার সাংবাদিকদের বলেন, আমরা অবশ্যই যুদ্ধ চাই না এবং সত্যি বলতে আমরা দেখতে পাচ্ছি যে, ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে চায় না।

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার প্রতিশোধ নিতে বাইডেনের হাতে অনেক বিকল্প রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, ইরানের বাইরে ইরানি সেনাদের অবস্থানে বা ইরানে হামলা। অথবা আরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হামলায় জড়িত ইরানপন্থি গোষ্ঠীটির ওপর সুনির্দিষ্ট হামলা।

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে বাইডেনের দুর্বলতা ও আত্মসমর্পণের পরিণতি হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য স্থানীয় সময় রবিবার জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার সীমান্তে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর এই হামলা চালানো হয়। টাওয়ার ২২ নামে পরিচিত চৌকিতে রবিবারের হামলার আগ পর্যন্ত আগের কোনও হামলাতেই মার্কিন সেনা নিহত বা এত বেশি সংখ্যক সেনা আহত হয়নি। হামলার শিকার এই ঘাঁটিতে প্রায় ৩৫০ মার্কিন সেনা ছিলেন।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম