নিহত ৩ মার্কিন সেনার নাম প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ১১:২৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:২৭

জর্ডান সীমান্তে নিহত ৩ মার্কিন সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিহত মার্কিন সেনারা হলেন, সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।

যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত গ্রুপগুলোকে দায়ী করেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, তারা হিজবুল্লাহর পদচিহ্ন অনুসরণ করেছে। পেন্টাগন আরও বলছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার সাংবাদিকদের বলেন, আমরা অবশ্যই যুদ্ধ চাই না।

পেন্টাগন জানায়, টাওয়ার ২২ নামে পরিচিত চৌকিতে রবিবারের হামলার আগ পর্যন্ত আগের কোনও হামলাতেই মার্কিন সেনা নিহত বা এত বেশি সংখ্যক সেনা আহত হয়নি

এদিকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে। তিনি বলছেন, এই ড্রোনটি শাহেদ ড্রোনের মতো। ড্রোনটি ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করছে ইরান।

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম