মার্কিন সেনাদের ওপর হামলার জবাব দেওয়া হবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১১:৩০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৩০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি জর্ডানে তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে বাইডেন বলেন, মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত যুদ্ধ তিনি চান না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জর্ডানে ভয়াবহ ড্রোন হামলার ঘটনার কীভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বাইডেন। তবে তিনি বলেন, আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন।

ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সীমান্তের কাছে রবিবারের হামলায় আরো ডজন খানেক মার্কিন সেনা আহত হয়েছেন।

রবিবারের সেই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এ হামলা চালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে।

৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘাত শুরুর পর এই প্রথম কোনও মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন যেসব সহিংসতা দেখা গেছে, তাতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম