বাইডেনকে যেকোনও সময় টিভি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৪, ১৯:৪০আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২১:২৫

সুপার টুইসডে’র অভূতপূর্ব বিজয়ের পর, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ডেমোক্র্যাটিক জো বাইডেনকে টিভি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ মার্চ) বাইডেনকে এ চ্যালেঞ্জ দেন তিনি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম-বিবিসি এ খবর জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, যেকোনও সময়, যেকোনও স্থানে বাইডেনের সঙ্গে টিভি বিতর্কে প্রস্তুত তিনি।

বুধবার ইংরেজি ক্যাপিটাল লেটারে পোস্টটি লিখেন তিনি। তিনি লেখেন, এটা আমাদের দেশের ভালোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জো বাইডেন ও আমি এমন কিছু ইস্যু নিয়ে বিতর্ক করব যা যুক্তরাষ্ট্র ও এর জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত সুপার টুইসডেতে বিশাল জয় পান ট্রাম্প। এর পরপরই প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড় থেকে শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির সরে দাঁড়ানোর ঘোষণা আসে। তার ওই ঘোষণার কয়েক ঘণ্টা পর বাইডেনকে বিতর্কের চ্যালেঞ্জে দেন ট্রাম্প।

তবে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর মধ্যে কোনও বিতর্কের সিদ্ধান্ত এখনও হয়নি।

ট্রাম্পের পোস্টের পর, বাইডেনের নির্বাচনি প্রচার দল বলেছে,মনোযোগ আকর্ষণে ব্যাকুল হয়ে উঠেছেন ট্রাম্প।

এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাই নভেম্বরের নির্বাচনে তার মনোনয়ন নিশ্চিত।

এদিকে, নিকি হ্যালির সরে দাঁড়ানোর পর, রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের মনোনয়নও নিশ্চিত।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম