নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র থাকবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ১১:৫১আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১১:৫১

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে আমেরিকায় গণতন্ত্র শেষ হয়ে যাবে। শনিবার (১৬ মার্চ) ওহাইয়ো রাজ্যে নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওহাইয়োর ভ্যান্ডালিয়ায় অনুষ্ঠিত সমাবেশে আগামী ৫ নভেম্বরকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সবচেয়ে মন্দ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। ২০২০ সালে নির্বাচনী জালিয়াতির কারণে তিনি হেরে গেছেন বলেও দাবি করেন ট্রাম্প।

আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন অনেকটাই নিশ্চিত করার কয়েক দিন পর এসব মন্তব্য করলেন ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনে জিততে না পারলে, তিনি মনে করেন না যে, দেশে কেউ আরেকটি নির্বাচন করতে পারবে।

জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনী ফলাফল পালটে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তারপরও রিপাবলিকান মনোনয়ন দৌড়ে যথেষ্ট প্রতিনিধি জিতেছেন ট্রাম্প।

আমদানি করা গাড়ির উপর শুল্ক বসানো এবং মার্কিন অটো শিল্পের জন্য বিদেশি প্রতিযোগিতার বিষয়ে বক্তৃতার একটি অংশে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে দেশে রক্তগঙ্গা বইবে।  তবে তিনি তার বক্তব্য দিয়ে কি বুঝাতে চাইছেন তা পরিষ্কার নয়।

ডেটনে তার সমর্থকদের উদ্দেশে দেওয়া খোলা বক্তব্যে ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য যারা বর্তমানে কারাগারে রয়েছেন, তাদেরকে দেশপ্রেমিক ও জিম্মি বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

গত সপ্তাহে রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে দেখা গেছে, দুই প্রার্থীই সমান অবস্থানে রয়েছেন।

ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারশিবিরের মুখপাত্র জেমস সিঙ্গার এক বিবৃতি দেন। সেখানে রিপাবলিকান এ নেতাকে ২০২০ সালের নির্বাচনে পরাজিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্পের চরমপন্থা, প্রতিশোধের তৃষ্ণা ও রাজনৈতিক সহিংসতার হুমকির নিন্দা করা হয়।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের