বাল্টিমোরে বিধ্বস্ত সেতু থেকে পড়া ছয় শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১১:১৯আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:২০

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় বিধ্বস্ত সেতু থেকে নদীতে পড়া ছয় শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা মারা গেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ফ্রান্সিস স্কট কী সেতু ভেঙে নিচে পড়ে যান তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেতু ভেঙে পড়ার পর শহরের অন্যতম ব্যস্ত বন্দরটি বন্ধ করে দেওয়া হয়। মার্কিন কোস্টগার্ড ও মেরিল্যান্ড রাজ্যের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর সক্রিয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

কোস্ট গার্ড রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বলেছেন, হিমশীতল পানি ও দুর্ঘটনার পর থেকে অতিবাহিত সময়ের কারণে নিখোঁজ শ্রমিকদের জীবিত খুঁজে পাওয়ার আর কোনও আশা নেই।

তবে রাজ্য পুলিশের কর্নেল রোল্যান্ড বাটলার বলেছেন, শ্রমিকদের দেহাবশেষ উদ্ধারের প্রচেষ্টায় বুধবার সূর্যোদয়ের পর আবারও নদীতে নামবেন ডুবুরি দল।

নদীতে পড়া আরও দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ছয় শ্রমিক সেতুটি মেরামতের কাজ করছিলেন।

দালি নামের সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি বাল্টিমোর থেকে শ্রীলঙ্কার পথে রওনা হয়েছিল। রওনার কিছুক্ষণ পরই পাটাপস্কো নদীর মুখে সেতুটিতে ধাক্কা লাগে জাহাজটির।

জানা যায়, দুর্ঘটনার আগে জাহাজটির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে জাহাজটিতে থাকা ২২ নাবিক অক্ষত রয়েছেন।

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম