ট্রাম্পকে মুখ বন্ধ রাখার আদেশ নিউইয়র্ক আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১২:১৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৩:৫০

ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলা শুরুর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখার আদেশ দিয়েছেন নিউইয়র্ক আদালত। মঙ্গলবার (২৬ মার্চ) বিচারপতি জুয়ান মার্চান এ আদেশ দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্পকে আদালতের কর্মী, বিচারক, সাক্ষী এবং জেলা অ্যাটর্নির কার্যালয়ের আইনজীবী বা তাদের পরিবার সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অনুরোধের প্রেক্ষিতে বিচারপতি জুয়ান মার্চান ট্রাম্পকে এ আদেশ দেন।

এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিচারপতি মার্চানের মেয়েকে আক্রমণ করেন ট্রাম্প। সেই সঙ্গে বিচারককে ট্রাম্প বিদ্বেষী বলে অভিহিত করেন।

এমন আদেশে ক্ষুব্ধ ট্রাম্পের প্রচারণা শিবির। তাদের পক্ষ থেকে বলা হয়েছে,  বিচারকের এমন আদেশ ট্রাম্পের বাক স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করেছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আগামী ১৫ এপ্রিল ট্রাম্পের বিচার শুরু হবে। বিবাদীপক্ষের সময়ের আবেদন নাকচ করে দিয়ে বিচারপতি মার্চান এই দিন ধার্য করেছেন। এর ফলে এই প্রথম কোনও ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক কোনও প্রেসিডেন্টের বিচার শুরু হতে যাচ্ছে।

ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা হয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত একমাত্র এই মামলায় আদালতকক্ষে হাজির হতে হচ্ছে রিপাবলিকান পার্টির সম্ভাব্য এই প্রার্থীকে। ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব কটি অস্বীকার করেছেন।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম