বাল্টিমোরে সেতু ধস

ডুবে যাওয়া ট্রাক থেকে দুই মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ১১:৩৫আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:৩৫

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ডুবে যাওয়া একটি লাল রংয়ের পিকআপ ট্রাক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) তাদের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাহাজটি যখন ফ্রান্সিস স্কট কী সেতুটিকে ধাক্কা দেয়, তখন এটির ওপর আট মেরামতকর্মী কাজ করছিলেন। সেতু ভেঙে পড়ায় তারা নীচের পাটাপস্কো নদীতে পড়ে যান।

মঙ্গলবার দুর্ঘটনার দিনই দুই কর্মীর লাশ উদ্ধার করা হয়। এখন আরও দুইজনের মরদেহ পাওয়া গেল। নিখোঁজ অপর চারজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে তাদের কেউই আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ চারজন ও মৃত দুইজনের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া ট্রাকটির ভেতর থেকে যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন ৩৫ বছর বয়সী আলোজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্টেস ও ২৬ বছর বয়সী ডরলিয়ান রনিয়াল ক্যাস্টিলো ক্যাবরেরা। তারা মেক্সিকো ও গুয়াতেমালার বাসিন্দা ছিলেন।

নিখোঁজ চারজনের দুইজন হলেন এল সালভেদরের মিগুয়েল লুনা ও হন্ডুরাসের মেনর সুয়েজো স্যানডোভাল।

দুর্ঘটনাস্থলে ধসে পড়া সেতুর কনক্রিট ও অন্যান্য ধ্বংসাবশেষের কারণে ডুবুরিরা নিরাপদে কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে ফ্রান্সিস স্কট কী সেতুর একটি স্তম্ভের সঙ্গে সিঙ্গাপুরের পতাকাবাহী দালি নামের জাহাজটির ধাক্কা লাগে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম