নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ২২:৪৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২২:৫০

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটি (এনসিসিইউ)-র একটি ছাত্রাবাসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) ওই ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ডারহামের এই বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাত সোয়া ১০টায় লসন স্ট্রিট ছাত্রাবাসে পুলিশ ডাকা হয়েছে। তখন বিশ্ববিদ্যালয়ে লকডাউন ঘোষণা করে বলা হয়েছিল, সশস্ত্র ব্যক্তি এই এলাকাতেই রয়েছেন।

ডারহাম পুলিশ বিভাগের মতে, তদন্তের সময় লসন স্ট্রিটের দুটি ব্লক প্রায় দুই ঘন্টা বন্ধ করে দিয়েছিলেন অফিসাররা।

আহত ব্যক্তির পরিচয় না দিয়ে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আহত ব্যক্তিকে ডিউক বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্দেহভাজনদের বিষয়ে কোনও তথ্য না দিয়ে এনসিসিইউ পুলিশ প্রধান ড্যামন উইলিয়ামস একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এই ঘটনাকে ফৌজদারি তদন্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এপি জানিয়েছে, এ ঘটনার বিস্তারিত জানতে চাইলে সাড়া দেয়নি উত্তর ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ডারহাম পুলিশ বিভাগ।

বিশ্ববিদ্যালয় দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১২টা ২০ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয়েছে। ক্যাম্পাস এখন আশঙ্কামুক্ত। তবে যাদের সাহায্য প্রয়োজন তাদের সহায়তা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসারে, এই ইউনিভার্সিটিতে প্রায় আট হাজার শিক্ষার্থী রয়েছেন। লসন স্ট্রিট ছাত্রাবাসে ৪৫০ জনেরও বেশি শিক্ষার্থী থাকেন।

/এসএইচএম/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম