ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পেলোসির

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১৬:৩০আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৩০

ইসরায়েলে অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যান্সি পেলোসি। তাদের প্রতি এমন আহ্বান জানিয়ে শুক্রবার (৫ এপ্রিল) মার্কিন কংগ্রেসম্যানদের পাঠানো চিঠিতে সই করেছেন পেলোসি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

চিঠিতে বলা হয়েছে, ত্রাণকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা ও গাজার মানবিক পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষিতে ইসরায়েলের কাছে অস্ত্র হস্তান্তরের অনুমোদন দেওয়াটা অযৌক্তিক হবে।

চিঠিতে ন্যান্সি পেলোসি ছাড়াও ডেমোক্র্যাট দলের আরও ৩৬ জন কংগ্রেসম্যান সই করেছেন, যাদের মধ্যে বারবারা লি, রাশিদা তালিব ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ অন্যতম।

পেলোসি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ও প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ডেমোক্র্যাট দলের বর্ষীয়ান রাজনীতিক।

গাজায় গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত ত্রাণকর্মীর মৃত্যুর ঘটনায় নিজস্ব তদন্তের দাবি জানানো হয়েছে ওই চিঠিতে।

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে বাইডেন প্রশাসনের ওপর আগে থেকেই চাপ ছিল। এখন এতে পেলোসি যুক্ত হওয়ায় এই দাবি আরও জোরালো হলো বলে ধারণা করা হচ্ছে।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম