ইরানকে বাইডেনের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১০:৪৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১২:০০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা করেছিলেন যে ইরান ‌শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে। কারণ দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষ কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে উদগ্রীব ইরান। তবে তেহরানকে সামনের দিকে না এগোতে সতর্ক করে দিয়েছেন বাইডেন। শনিবার (১৩ এপ্রিল) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেছিলেন, ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা হতে পারে।

শুক্রবার (১২ এপ্রিল) এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাইডেন স্বাভাবিক উত্তরে বলেছিলেন, ‌‌‘ইরান তা করবে না।’ তিনি ইসরায়েলকে রক্ষা করার জন্য ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রতি সব সময় আমাদের সমর্থন থাকবে। ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করবো এবং ইরান কখনও (ইসরায়েলে হামলায়) সফল হতে পারবে না। ইসরায়েলে কোনও হামলা নয়, ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নিরাপদ তথ্য প্রকাশ করবেন না। তবে তার আশঙ্কা ছিল যে ইরানের আক্রমণ শিগগিরই ঘটবে। নাগরিক অধিকার সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা শেষে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

এর আগে ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের বিদেশি কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার এবং ছয়জন কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পরই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকে ইসরায়েলে হামলার ঘোষণা দেয় রাইসি প্রশাসন। যদিও এখনও হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে খামেনি হুঁশিয়ার করে বলেছেন, ‘যখন তারা কনস্যুলেটে হামলা চালিয়েছে তা আমাদের দেশের মাটিতে হামলা চালানোর মতো। অপশাসকরা ভুল করেছে এবং এর শাস্তি তাদের পেতে হবে এবং তা হবেই।’

খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছেন, ‘ইরান যদি নিজেদের মাটি থেকে ইসরায়েলে হামলা চালায়, তাহলে আমরা ইরানে পাল্টা আঘাত করবো।’

শুক্রবার (১২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান। হামলায় ইরান ১০০টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তা ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হবে বলে জানান মার্কিন শীর্ষ কর্মকর্তারা। তবে ইরান ফিরে আসতে পারে বলেও ধারণা তাদের।

তবে রয়টার্স বলছে, শুক্রবার ইরান ও তার সহযোগীদের দ্বারা আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল ইসরায়েল।

শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুক্রবার হিজবুল্লাহ বলেছে যে তারা লেবানন থেকে ইসরায়েলের দিকে ‘ডজন’ খানেক রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র বলেছেন, প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ও দুটি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং অন্য কারও জড়িত থাকার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে ভারত, ফ্রান্স, পোল্যান্ড ও রাশিয়াসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের এই অঞ্চলে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। শুক্রবার জার্মানি তার নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ইসরায়েলের ওপর ইরানের ‘কথিত’ আসন্ন আক্রমণ একটি বাস্তব ও কার্যকর হুমকি। যুক্তরাষ্ট্র তেহরানের হুমকির আলোকে এই অঞ্চলে তার নিজস্ব শক্তির অবস্থান দেখছে এবং পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে জড়িয়ে পড়েছে ইরানপন্থি গোষ্ঠীগুলো।

হামাসের হামলার জবাবে গাজায় ছয় মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে।

ইরানপন্থি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী প্রায় প্রতিদিন ইসরায়েলের সঙ্গে গোলাগুলি করে আসছে। ইরাকি গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক নৌযানে হামলা চালিয়ে আসছে।

/এনএআর/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম