হিলারি-স্যান্ডার্স বিতর্ক

‘দাঁড়ান, আমার কথা শেষ হয়নি’

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৬, ১৭:২৪আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৭:২৪

রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিতর্কে পরস্পরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স। নিজেদের যুক্তি ও পাল্টাযুক্তি তুলে ধরার এক পর্যায়ে এক সঙ্গে দুজনেই কথা বলা শুরু করেন। অবস্থা এমন দাঁড়ায় কেউই কারও কথা না শুনে নিজেদের কথা বলতে থাকেন। এ সময় স্যান্ডার্স বলে ওঠেন, ‘দাঁড়ান, আমার কথা শেষ হয়নি’।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রাইমারি ও ককাস চলছে। ডেমোক্রেট ও রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন লড়াইও এগিয়ে চলেছে। এই প্রেক্ষাপটে রবিবার মার্কিন সংবাদমাধ্যম মিশিগানের ফ্লিন্ট-এ আয়োজন করেছিল ডেমোক্রেট প্রার্থীদের বিতর্ক। আর তাতে অংশ নিয়ে উত্তপ্ত ও রাগান্বিত বিতর্কে জড়িয়ে পড়েন হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডারস। অটো শিল্পে বেইলআউট, অস্ত্র ও ওয়াল স্ট্রিটের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে দুজনের মধ্যে হয় তুমুল বিতর্ক। আর এই উত্তপ্ত বিতর্কে ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিতর্ক শুরু হওয়ার পর অর্থনীতির দার্শনিকতার বিষয়গুলো ঘিরে যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়। স্যান্ডার্স মনে করেন, হিলারি ক্লিনটনের মতো রাজনৈতিক নেতাদের সঙ্গে ওয়াল স্ট্রিটের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মধ্য আয়ের ও শ্রমিক শ্রেণির ওপর অত্যাচার চালানো হচ্ছে।

স্যান্ডার্স অভিযোগ করেন, হিলারি ক্লিনটনের সর্বনাশা বাণিজ্যনীতির কারণেই ফ্লিন্টের মতো সেন্ট্রাল আমেরিকা ও এশিয়ার শহরগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে যাচ্ছে কর্পোরেট আমেরিকার হাতে। বিপরীতে ক্লিনটন বলেন, অটো শিল্পের বেইল আউটের পক্ষে ভোট দিতে স্যান্ডার্স অস্বীকৃতি জানিয়েছেন। অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য এ উদ্যোগ নিয়েছিল বুশ প্রশাসন। ক্লিনটন বলেন, যদি তার (স্যান্ডার্স) মতো সবাই একই কাজ করত, তাহলে আমি মনে করি ৪ মিলিয়ন কর্মীসহ পুরো অটো শিল্প ভেঙে পড়ত।

ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সঙ্গে স্যান্ডার্সের ঘনিষ্ঠতার কথাও তুলে ধরেন হিলারি। তিনি বলেন, আপনি কর্পোরেট লালসার কথা বলেন। অস্ত্র উৎপাদনকারীরাও অস্ত্র বিক্রি করে যত পারছে অর্থ কামিয়ে নিচ্ছে। 

হিলারির এ অভিযোগের জবাবে অস্ত্র উৎপাদনে নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে স্যান্ডার্স আশ্বাস দেন।

স্যান্ডার্স বারবার ফিন্যান্স ইন্ড্রাস্টির সঙ্গে সম্পর্কের বিষয়টি তুলে ধরে হিলারির কাছে দাবি করেন, ওয়ালস্ট্রিটের বিভিন্ন কোম্পানির হয়ে টাকার বিনিময়ে যেসব বক্তব্য দিয়েছেন তার অনুলিখন প্রকাশ করতে। জবাবে হিলারি জানান, রিপাবলিকানসহ সব প্রেসিডেন্ট প্রার্থিতা-প্রত্যাশীরা যদি এটা করতে রাজি হয় তিনিও তা করবেন। 

বিতর্কে নিজেদের পরিকল্পনা তুলে ধরে অপরের সমালোচনা ছাড়াও উভয়েই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের দুই প্রার্থীকেও আক্রমণ করেন। ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের প্রার্থী বিবেচনা করে উভয়েই তাকে হারাতে পারবেন বলে দাবি করেন।

অবশ্য বিতর্কে একটি বিষয়ে দুই ডেমোক্রেট প্রার্থীই একমত হয়েছেন। তা হচ্ছে, ফ্লিন্ট শহরের পানি বিষাক্ত হয়ে ওঠার পর মিশিগানের গভর্নর রিক স্নাইডার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগ দাবি করেন উভয়েই।

রবিবার এ বিতর্ক চলার সময়েই মেইনি ককাসে জয়ী হওয়ার খবর পান স্যান্ডার্স। এর আগে শনিবার নেব্রাস্কা ও কানসাসের ককাসে জয়ী হয়েছেন স্যান্ডার্স আর লুইজিয়ানা প্রাইমারিতে জিতেছেন হিলারি। এ পর্যন্ত হিলারি ১১৩০ জন  ও স্যান্ডার্স ৪৯৯ জন ডেলিগেট পেয়েছেন। ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে হলে ২৩৮৩ জন ডেলিগেটের সমর্থন পেতে হয়। সূত্র: সিএনএন।

/এএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম