বাইডেনের বিশ্বাস নেতানিয়াহু তার কথা শুনছেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৪, ১৩:৩৮আপডেট : ০৭ জুন ২০২৪, ১৬:২০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন দক্ষিণ গাজার রাফাহ শহরে সামরিক অভিযান পরিচালনার বিষয়ে তার উদ্বেগের কথা আমলে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৬ জুন) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বাইডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফ্রান্সের নরম্যান্ডিতে ডি-ডের ৮০ তম বার্ষিকী উপলক্ষে সাংবাদিক ও এবিসি নিউজের অ্যাঙ্কর ডেভিড মুরকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি মনে করি তিনি আমার কথা শুনছেন।

সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, তারা রাফাহ শহরে পূর্ণ অভিযান চালাতে গিয়েছিল। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছিল এবং সমস্ত শক্তি নিয়োগ করতে চেয়েছিল। কিন্তু তারা তা করেনি। বরং তারা যা করেছে, তা হলো একটি গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট চুক্তিতে রাজি হয়েছে।

এ সময় বাইডেন নেতানিয়াহুকে রাফাহ শহরে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।

বাইডেনের এমন মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসরায়েলকে সমর্থনের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলকে সমর্থনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং গাজা যুদ্ধের অবসানে নেতানিয়াহুকে চাপ দিয়ে যাচ্ছে।

/এস/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম