বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৪, ১৫:৪২আপডেট : ২৪ জুন ২০২৪, ১৫:৪২

মার্কিন বিচার বিভাগের কাছে বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছেন প্রসিকিউটররা। বোয়িংকে বিচারের আওতায় আনা হবে কিনা সেই বিষয়ে আগামী ৭ জুলাইয়ের মধ্যে বিচার বিভাগকে সিদ্ধান্ত নিতে হবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সোমবার (২৪ জুন) এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বোয়িং কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৮ ও ২০১৯ সালের দুটি মারাত্মক বিমান দুর্ঘটনায় ভুল তথ্য দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে তারা। মাত্র পাঁচ মাসের ব্যবধানে বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের একেবারে নতুন দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় ক্রুসহ অন্তত ৩৪৬ জনের মৃত্যু হয়েছিল।

পরে ২০২১ সালে বোয়িংয়ের তৈরি উড়োজাহাজের সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা ও প্রতিষ্ঠানটির আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি।

 কিন্তু গত জানুয়ারি মাসে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানের একটি দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনা ঘটে। এতে বোয়িংয়ের প্রতিশ্রুতি লঙ্ঘন করার বিষয়টি গত মাসেই নিশ্চিত করেছিলেন প্রসিকিউটররা।

অবশ্য নিষ্পত্তি চুক্তির শর্তাবলি অনুসরণ করার দাবি জানিয়ে বিচার বিভাগের শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল বোয়িং। তাদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন বিচার বিভাগ ২০২১ সালে করা চুক্তির মেয়াদ বাড়াতে পারে বা সংস্থাটির ওপর কঠোর শর্ত আরোপ করতে পারে।  

এ ব্যাপারে বোয়িং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্রের কাছে মন্তব্য চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের