ট্রাম্পের ওপর হামলা

মার্কিনিদের প্রতি রাজনৈতিক উত্তাপ কমানোর আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১১:০৭আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৫:৪৮

মার্কিন রাজনীতি কখনোই হত্যার ক্ষেত্র হতে পারে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৪ জুলাই) হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মার্কিন নির্বাচন ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তা কমিয়ে আনতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাইডেন বলেন, শনিবার পেনসিলভেনিয়ার সমাবেশে ট্রাম্পকে নিশানা করে গুলির ঘটনা আমাদের সবাইকে এক ধাপ পিছিয়ে আসার কথাই মনে করিয়ে দিলো। সৌভাগ্যক্রমে ট্রাম্প গুরুতর আহত হননি।

তিনি বলেন, আমরা এই সহিংসতাকে স্বাভাবিক হতে দিতে পারি না। এ দেশে রাজনৈতিক বাগাড়ম্বর খুব উত্তপ্ত হয়ে উঠেছে। এটা ঠান্ডা করার সময় এসেছে। এটি করার দায়িত্ব আমাদের সবার।

৮১ বছর বয়সী বাইডেন বলেন, আমেরিকায় আমরা আমাদের মতপার্থক্য ব্যালট বাক্সে সমাধান করি। এখনও আমরা এটি ব্যালট বাক্সেই সমাধান করবো, বুলেট দিয়ে নয়।

মার্কিনিদের উদ্দেশে সাত মিনিটেরও কম সময় ভাষণ দেন বাইডেন। দেশটির প্রধান প্রধান নিউজ চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে। এমনকি রক্ষণশীল টিভি চ্যানেল ফক্স নিউজেও তার ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়েছে।

ওভাল অফিস থেকে বাইডেনের বক্তব্য দেওয়ার ঘটনা বেশ বিরল। এ নিয়ে ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ ইস্যুতে মাত্র তিনবার ওভাল অফিস থেকে ভাষণ দিয়েছেন তিনি।

শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন ট্রাম্প। গুলিতে তার কান ফুটো হয়ে যায়। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো ওই বন্দুকধারী পরে পুলিশের গুলিতে নিহত হন।

এই হামলা আমেরিকাকে স্তব্ধ করে দিয়েছে উল্লেখ করে আমেরিকানদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম