কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রার্থী মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১০:০৮আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:০৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস। দলীয় প্রতিনিধিদের ভোটে শুক্রবার (২ আগস্ট) বিকেলে দুই হাজার ৩৫০ জন প্রতিনিধির সমর্থন পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দলীয় প্রতিনিধিদের ভার্চুয়াল ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন পেলেন কমলা হ্যারিস।

মনোনীত হওয়ার পর, টেলিফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কমলা বলেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা তাকে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন।

আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন হ্যারিস। আর চলতি মাসের শেষ দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে যোগ দেবেন।

হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী যিনি একটি বড় মার্কিন রাজনৈতিক দলের হয়ে হোয়াইট হাউসের জন্য লড়তে যাচ্ছেন৷ নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন সরে যাওয়ার ঘোষণা দিয়ে ডেমোক্রেট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানান।

ডেমোক্র্যাটরা বলেছেন, তিন হাজার ৯২৩ জন প্রতিনিধি, যা অংশগ্রহণকারীদের ৯৯ শতাংশ কমলাকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন।

এর আগে ন্যাশনাল কমিটি চেয়ার জেইম হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এই ভোটাভুটির ঘোষণা দেন। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু করে ডেমোক্রেটিক পার্টি। শেষ হবে সোমবার সন্ধ্যায়। তার আগেই প্রয়োজনীয় সমর্থন পেলেন তিনি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম