৪ সেপ্টেম্বর কমলার সঙ্গে নির্বাচনি বিতর্কে রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১৪:২৮আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৪:২৮

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনি বিতর্কে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ আয়োজিত এ বিতর্কটি অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। শুক্রবার (২ আগস্ট) দলীয় প্রতিনিধিদের ভোটে কমলা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর, এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডল ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে কমলার সঙ্গে ডিবেটে অংশ নেবেন বলে ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি বলেন, 'আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেব। এর আগে জুন মাসে এবিসি নিউজ জো বাইডেনের সঙ্গে এই ডিবেটের আয়োজন করেছিল। তবে তা বাতিল হয়ে গিয়েছে। কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন।'

হ্যারিসের বিরুদ্ধে প্রেসিডেন্ট বিতর্কটি পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হবে। মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন ব্রেট বায়ের এবং মার্থা ম্যাককালাম। পোস্টে ট্রাম্প আরও বলেন, বিতর্কটি হল ভর্তি দর্শকের সামনে হওয়া উচিত। এর আগের বিতর্কে কোন দর্শক ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি।

এর আগে, ১৭ সেপ্টেম্বর নির্বাচনি বিতর্কের জন্য ট্রাম্প এবং কমলাকে আমন্ত্রণ জানিয়েছিল ফক্স নিউজ। কমলা বলেছিলেন, তিনি বিতর্কের জন্য প্রস্তুত। কিন্তু কমলা আনুষ্ঠানিকভাবে প্রার্থী নির্বাচিত না হওয়ায়, তার সঙ্গে বিতর্কে যেতে চাননি ট্রাম্প।  

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম