কমলাকে ভোট দেবেন ট্রাম্পের দলের নেতা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডিক চেনি। নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য হুমকি উল্লেখ করে শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। সে সময় প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত ডেক চিনি বলেন, ‘রিপাবলিকান পার্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় হুমকি আর কেউ নয়।’

এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে তার মেয়ে, সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনি বলেছিলেন, তার বাবা ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন।

ডিক চেনি বলেন, ‘ট্রাম্প মিথ্যা ও সহিংসতার মাধ্যমে গত নির্বাচনের ফলাফল চুরি করতে চেয়েছিলেন। তাকে আর কখনও ক্ষমতার কাছেও যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দলমতের ঊর্ধ্বে উঠে সংবিধান রক্ষার দায়িত্ব রয়েছে। সে কারণেই আমি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভোট দেব।’

কমলা হ্যারিসের প্রচার শিবিরের পক্ষ থেকে চেনির বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। প্রচার শিবিরের চেয়ারপারসন জেন ও’ মালি ডিলন বলেন, ‘চেনির সমর্থন পেয়ে গর্বিত কমলা। দেশকে দলের ঊর্ধ্বে স্থান দেওয়ার মতো সাহস দেখানোয় চেনিকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন কমলা।’

এদিকে কমলাকে সমর্থন দেওয়ার পর ডিক চেনিকে ‘অপ্রাসঙ্গিক রিনো’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তিনি নামমাত্র রিপাবলিকান।’

ইরাক যুদ্ধে ডিক চেনির ভূমিকা নিয়ে ট্রাম্প আরও বলেছেন, ‘তিনি অন্তহীন, অর্থহীন যুদ্ধের রাজা।’

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম