ভয়াবহ ৯/১১ হামলার ২৩ বছর

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে। এই হামলা ৯/১১ নামে পরিচিত। ওই দিন আল-কায়েদার সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুউচ্চ জোড়া ভবন বা টুইন টাওয়ারে হামলা চালায়। আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভেনিয়াতেও। এসব হামলায় প্রাণ হারায় অন্তত ৩ হাজার মানুষ। আহত হয় আরও প্রায় ২৫ হাজার মানুষ। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, পুরো বিশ্বের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ছিল এটি, যার ক্ষত এখনও বহন করছে মানুষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের মানুষ। দিনটি উপলক্ষে নিউ ইয়র্ক শহরের স্মৃতিসৌধে নিহতদের নামের পাশে ফুল ও পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১০ সেপ্টেম্বর থেকেই সেখানে জড়ো হয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন নিহতদের আত্মীয়-স্বজনরা।এসময় তাদেরকে নীরবে কাঁদতে দেখা যায়। স্মৃতিসৌধে নিহতদের স্বজনরা তাদের প্রিয়জনের নাম উচ্চারণ করেন।

এছাড়া ৯/১১ স্মরণে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন স্মরণ অনুষ্ঠান আয়োজন করে,যার মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, পতাকা প্রদর্শন,শোভাযাত্রা ও পুলিশ রেডিও বার্তা।

তবে শুধু নিউইয়র্কেই নয় পেনসিলভানিয়া এবং পেন্টাগনেও নিহতদের স্মরণ অনুষ্ঠানে যোগ দেন মানুষ।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম