পেনসিলভেনিয়ার সমাবেশে গুলি

ট্রাম্পের নিরাপত্তাব্যবস্থায় অবহেলার কথা স্বীকার করল সিক্রেট সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৯

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জনসভায় হত্যাচেষ্টার দিন একাধিক নিরাপত্তা ব্যর্থতা ঘটে বলে স্বীকার করেছে দেশটির সিক্রেট সার্ভিস। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড রো সাংবাদিকদের বলেন, তার নিরাপত্তা ব্যর্থতার ঘটনায় দুর্বল পরিকল্পনা এবং যোগাযোগ বিচ্ছিন্নতাকে চিহ্নিত করা হয়েছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রোনাল্ড রো আরও জানিয়েছেন, তাদের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, কিছু এজেন্টের মধ্যে ‘অবহেলা’ ছিল। সিক্রেট সার্ভিস স্থানীয় আইন প্রয়োগকারী সহযোগীদের স্পষ্ট দিকনির্দেশনা দেয়নি।

তিনি আরও জানান, পুলিশ ও সিক্রেট সার্ভিসের মধ্যে বিভিন্ন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহারের কারণে ট্রাম্পের সুরক্ষা দল জানতে পারেনি যে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশের সময় সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যে ভবন থেকে গুলি করা হয়েছিল সেটি সঠিকভাবে সুরক্ষিত ছিল না। ভবন এবং ছাদের ওপর নজরদারির বিষয়ে কোনও ফলো-আপ করা হয়নি। 

গত ১ত জুলাই বাটলারে ট্রাম্পের সমাবেশে হামলার পর, তাকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স।

বাটলার নির্বাচনী জনসভায় যখন বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প, তখন এক বন্দুকধারী পাশের ভবনের ছাদ থেকে তার দিকে আটটি গুলি ছোড়ে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর কানের নিচের অংশে গুলি লাগে। এছাড়া সমাবেশে অংশগ্রহণকারী এক সমর্থক নিহত হন এবং আরও দুইজন আহত হন। এরপর সিক্রেট সার্ভিসের স্নাইপাররা হামলাকারীকে গুলি করে হত্যা করে। ১৩ জুলাইয়ের এই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক কিম্বারলি চিটল পদত্যাগ করেন।

সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক আরও বলেন, দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত এজেন্টদের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁদের শাস্তি দেওয়া হবে। কিন্তু কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এরপর গত রবিবার ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা করা হয়। এক্ষেত্রে সিক্রেট সার্ভিসের এজেন্টরা যথাসময়ে পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন রোনাল্ড রো। তবে এ ঘটনার পর নিরাপত্তার ঝুঁকি বেড়েছে স্বীকার করে সংস্থাটির ‘পদ্ধতিগত পরিবর্তন’ প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীদের সুরক্ষায় সিক্রেট সার্ভিসের নিরাপত্তা জোরদারের জন্য সর্বসম্মতিক্রমে একটি বিল পাস করেছে। বিলটি সেনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম