কমলার প্রচারণায় এ আর রহমানের সংগীতায়োজন

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১৫:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৪৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী এ আর রহমান। রবিবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আয়োজনে এ আর রাহমানের জনপ্রিয় কিছু গান থাকছে। সঙ্গে থাকছে কমলার প্রচারের পক্ষে এবং এএপিআই সম্প্রদায়ের মানুষদের প্রতি কমলার প্রতিশ্রুতি নিয়ে কিছু বার্তা।

ভারতীয়–আফ্রিকান বংশোদ্ভূত কমলা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। এ আর রহমানের এই পদক্ষেপটির মাধ্যমে ৫ নভেম্বরের নির্বাচনের আগে হ্যারিসের গ্রহণযোগ্যতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন তিনি। জরিপগুলোতে এখন পর্যন্ত কমলাই এগিয়ে রয়েছে।

৩০ মিনিটের সংগীতায়োজনের ভিডিও রেকর্ড করার মধ্য দিয়ে এ আর রাহমান হলেন দক্ষিণ এশিয়ার প্রথম কোনও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিল্পী, যিনি কমলার প্রতি সরাসরি সমর্থন জানালেন।

এএপিআই ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহান বলেন, ‘এই সংগীতায়োজনের মধ্য দিয়ে ৫৭ বছর বয়সী এ আর রাহমান যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ও প্রতিনিধিত্বের পক্ষে দাঁড়ানো নেতা ও শিল্পীদের কাতারে নিজের কণ্ঠস্বরকে যুক্ত করেছেন।’

এএপিআই ভিক্টরি ফান্ড একটি রাজনৈতিক কমিটি। এশিয়ান আমেরিকান এবং নেটিভ হাওয়াইয়ান ভোটারদের ভোট দিতে উৎসাহিত এবং সংগঠিত করার লক্ষ্যে কাজ করে এই কমিটি।

এ আর রহমানের এক্সক্লুসিভ ভিডিও ঘোষণার পর, নরসিমহান আরও বলেন, ‘এটি শুধুই একটি সংগীত অনুষ্ঠান নয়,এটি আমাদের সম্প্রদায়কে ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার আহ্বান।’

এই সংগীতায়োজনের গুরুত্ব বাড়াতে এ আর রহমান ও ইন্ডিয়াস্পোরা’র প্রতিষ্ঠাতা রঙ্গস্বামী একটি টিজার ভিডিও প্রকাশ করেছে।

/এস/
সম্পর্কিত
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সর্বশেষ খবর
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
অ্যালামনাইদের অভিজ্ঞতা ও মুশফিকের পরামর্শে ড্যাফোডিলে নবীনবরণ
অ্যালামনাইদের অভিজ্ঞতা ও মুশফিকের পরামর্শে ড্যাফোডিলে নবীনবরণ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক