তাপসের ঘনিষ্ঠ সহযোগী খোরশেদ আলম গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৫:০০আপডেট : ১৭ জুন ২০২৫, ১৫:০০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মঙ্গলবার (১৭ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি জিগাতলায় আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক ছাত্র নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের হয় (মামলা নং-৭)। তদন্তে উঠে আসে, খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নেতৃত্ব দেন এবং জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেছেন।

এর আগে ১৫ মে একই মামলায় সাবেক মেয়রের আরেক ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দার গ্রেফতার হন।

গ্রেফতার খোরশেদ আলমকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।

/এবি/আারআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম