যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি নার্সের সন্ধান দাবি

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ২২:৩৯আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২৩:৪২

গত বছর ডিসেম্বরে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের বেডফোর্ড পার্ক এলাকায় বসবাসকারী বাংলাদেশি নার্স মাহফুজা রহমানের সন্ধানের দাবি জানিয়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি। গত বছর ৮ ডিসেম্বর বিকাল সাড়ে চারটার পর থেকে মাহফুজা রহমানের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। গত দুই সপ্তাহে মাহফুজা রহমানের সন্ধানে স্থানীয় পুলিশের অভিযান জোরদার হয়েছে।

মাহফুজা রহমানের (ইনসেটে) সন্ধানের দাবি বাংলাদেশি কমিউনিটির

পুলিশ জানায়, মাহফুজা নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর তার স্বামী মোহাম্মদ চৌধুরী ও ৯ বছরের মেয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। স্থানীয় বাংলাদেশিরা মাহফুজার স্বামীকে পুলিশের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশি কমিউনিটি মাহফুজার সন্ধানের দাবিতে একটি মিছিল করে।  মিছিলটি মাহফুজার পরিত্যক্ত বাসার সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন স্থানীয় কমিউনিটির আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার। বাড়ি বাড়ি গিয়ে মাহফুজার খোঁজ করার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে। কারও যদি কিছু ঘটে তাহলে আমাদের সবার প্রতিবাদ করা উচিত।

স্থানীয় বোর্ড-৭ কমিউনিটির সভাপতি অ্যাডালিন ওয়াকার সান্টিয়াগো বলেন, আমরা চাই সবাই পোস্টার হাতে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচার করুন। মাহফুজা খুব আকর্ষণীয় ছিলেন। মাত্র ৩০ বছরের একনারী। যার ৯ বছরের এক মেয়ে রয়েছে। আমরা জানি না তার কী ঘটেছে।

সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী