ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও খুন, নিউ ইয়র্ক পুলিশের ব্যাপক তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেডহেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তারা নিউইয়র্কজুড়ে ব্যাপক তল্লাসি চালায়।  এ ঘটনাকে পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক হামলা হিসেবে উল্লেখ করেছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, ‘এটি এলোমেলো সহিংসতার ঘটনা নয়। প্রতিটি প্রমাণই ইঙ্গিত দেয় এটি পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক হামলা।’

নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, তারা এখনও কোনও সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি। তবে হত্যার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন মুখোশধারী আততায়ী থম্পসনের পেছনে দাঁড়িয়ে বন্দুক উঁচু করে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেগুলো এলাকার সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া হয়েছে। ছবিগুলোর মধ্যে একটি তার বন্দুক তাক করার সময়ের। অন্যটি বাইক চালিয়ে পালানোর সময়কার। কিছু ছবি একটি ক্যাফেতে তার চোখ, ভ্রু এবং নাকের অংশ দেখায়। পুলিশ জনসাধারণকে তাকে চিহ্নিত করতে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

হত্যাকারীকে শনাক্তে এরই মধ্যে ফেসিয়াল রিকগনিশন (চেহারা শনাক্তকরণ) প্রযুক্তি ব্যবহার করছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। তারা পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মুঠোফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে।

এছাড়া তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসায় ‘ডিনাই, ডিফেন্ড এবং ডিপোজ’ শব্দগুলো খোদাই করা দেখতে পেয়েছে বলে জানিয়েছে।

বুধবার সকালে ম্যানহাটনের মিডটাউন ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে থম্পসনকে পিছন থেকে গুলি করে সেন্ট্রাল পার্কে পালিয়ে যায় আততায়ী। টাইমস স্কয়ার ও সেন্ট্রাল পার্কের কাছে ম্যানহাটানের একটি ব্যস্ত এলাকায় সকাল ৬টা ৪৫ মিনিটে গুলির ঘটনা ঘটে। হত্যাকাণ্ডটি কোম্পানির বার্ষিক বিনিয়োগকারী সম্মেলনের ঠিক আগে ঘটে। দিন শেষে বিনিয়োগকারীদের ওই সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল থম্পসনের।

আততায়ী থম্পসনকে গুলি করার আগে কয়েক মিনিট ধরে হোটেলের বাইরে অপেক্ষা করছিল। এরপর সে পায়ে হেঁটে ইলেকট্রিক বাইকে করে সেন্ট্রাল পার্কে প্রবেশ করে।

ইউনাইটেডহেলথ যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান, যা লাখো আমেরিকানের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করে। থম্পসন ২০২১ সালের এপ্রিল থেকে ইউনাইটেডহেলথ কেয়ারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

থম্পসনের স্ত্রী পাওলেট এনবিসি নিউজকে জানিয়েছেন, তার কাজের সঙ্গে সম্পর্কিত কিছু হুমকি তিনি পেয়েছিলেন। তবে বিস্তারিত কিছু জানাননি।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম