ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর  হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫

সোমালিয়ায় আইএসের এক শীর্ষ হামলা পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অনেক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ ফেব্রুয়ারি) গলিস পর্বতমালায় এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এই হত্যাকারীরা, যাদের আমরা গুহায় লুকিয়ে থাকতে দেখেছি, তারা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি ছিল।

মার্কিন হামলা তাদের লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস করেছে। বহু সন্ত্রাসী নিহত হয়েছে। তবে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এতে বহু জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক ব্যক্তি আহত হয়নি।

রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে,প্রেসিডেন্ট হাসান শেখ মহমুদ বিমান হামলার বিষয়ে অবগত হয়েছেন।

তিনি এক্সে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী মহমুদ আইদিদ দিরির রয়টার্সকে বলেন, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। কারণ তখন অন্ধকার ছিল। তবে আমাদের সম্মুখসারির বাহিনী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে।

হেগসেথ বলেছেন,এই হামলা আইএসের যুক্তরাষ্ট্র, তার মিত্রদের এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষমতা দুর্বল করেছে।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রশাসনের উভয় অধীনে, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সোমালিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। 

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের