পানামা খালে চীনের প্রভাব বন্ধ না হলে ব্যবস্থা নেওয়ার হুমকি রুবিও’র

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪

পানামা যদি অবিলম্বে চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ বন্ধে ব্যবস্থা না নেয়, তাহলে ওয়াশিংটন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রবিবার (২ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোকে সতর্ক করেছেন। বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালে চীনের প্রভাবকে হুমকি হিসেবে দেখছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

পানামা সিটিতে মার্কিন শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকের পর মুলিনো জানিয়েছেন, তিনি চীন ও চীনা ব্যবসার সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করবেন। তিনি পানামায় কিছু চীনা ব্যবসা, বিশেষ করে হংকংভিত্তিক সিকে হাচিসন হোল্ডিংসের ২৫ বছরের চুক্তি পর্যালোচনার ইঙ্গিত দেন। ২০২১ সালে নবায়ন হওয়া এই চুক্তির আওতায় কোম্পানিটি পানামা খালের উভয় প্রবেশদ্বারে বন্দর পরিচালনা করছে। তিনি বলেন, এই চুক্তির ওপর একটি নিরীক্ষা চালানো হবে।

তবে তিনি স্পষ্ট করেছেন যে, বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম জলপথের ওপর পানামার সার্বভৌমত্ব কোনো আলোচনার বিষয় নয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, রুবিও ট্রাম্পের বার্তা পৌঁছে দিয়েছেন যে, পানামা খালের প্রবেশদ্বারের কাছে দুটি বন্দর পরিচালনাকারী হংকংভিত্তিক কোম্পানির উপস্থিতি একটি হুমকি এবং এটি যুক্তরাষ্ট্র-পানামা চুক্তির লঙ্ঘন।

তবে রুবিও নির্দিষ্ট করে বলেননি, পানামাকে কী ব্যবস্থা নিতে হবে বা যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক পদক্ষেপ কী হবে।

ক্ষমতায় ফিরে ট্রাম্প হুমকি দিয়েছেন যে, পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেবে। ২০শ শতকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র এই খাল নির্মাণ করেছিল এবং ১৯৯৯ সালে এটি পানামাকে হস্তান্তর করা হয়। ট্রাম্প দাবি করেছেন, খালটি এখন বেইজিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম