নতুন বাণিজ্য শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১

এবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে নিউ অরলিন্সে এনএফএল সুপার বোলে যাওয়ার পথে এই পরিকল্পনার কথা জানান তিনি। সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন শুল্কের ঘোষণা দেবেন বলে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্পের এই নতুন ঘোষণা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কানাডায়।

ট্রাম্প আরও বলেন, যেসব দেশ মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ করবে, তাদের জন্য পাল্টা শুল্কের ঘোষণা আসছে। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন কোন দেশগুলো টার্গেট হবে বা কোনও ছাড় দেওয়া হবে কিনা।

ট্রাম্প বলেন, যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরাও তাদের ওপর পাল্টা ব্যবস্থা নিব।

কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্টিল বাণিজ্য অংশীদার। কানাডা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম সরবরাহকারী দেশ।

এমন ঘোষণার প্রতিক্রিয়ায়, অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নিয়ম পরিবর্তন এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি’ করার অভিযোগ এনেছেন। কানাডার স্টিল উৎপাদন প্রধানত অন্টারিওতে কেন্দ্রীভূত

প্রথম মেয়াদে, ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত স্টিলের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

কিন্তু এক বছর পর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর সঙ্গে একটি চুক্তি করে ওই শুল্ক তুলে নেয়, যদিও ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।

ট্রাম্পের মন্তব্যের পর দক্ষিণ কোরিয়ার বড় বড় স্টিল এবং গাড়ি নির্মাতা কোম্পানির শেয়ারমূল্য হ্রাস পায়। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান স্টিল রপ্তানিকারক দেশ।

ট্রাম্পের এই সিদ্ধান্ত তার বাণিজ্য নীতিতে আরেকটি বড় উত্তেজনা সৃষ্টি করেছে, যা ইতোমধ্যেই চীনের প্রতিশোধমূলক বাণিজ্য নীতির সম্মুখীন হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক