হলিউড সাইনবোর্ডের কাছে আবারও মানুষের মাথার খুলি!

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৭:৫৬আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৭:৫৬

২০১২ সালের ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের বিশাল সাইনবোর্ডের কাছে মানুষের একটি মাথার খুলি পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় দুজন হাইকার এই খুলি খুঁজে পান। কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান কেএবিসি এ খবর জানিয়েছে।

২০১২ সালে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মুণ্ডু যেখানে পাওয়া গিয়েছিল তার পাশেই এ মাথার খুলি পাওয়া গেছে। ওই ঘটনায় গ্যাব্রিয়েল ক্যাম্পোস-মার্টিনেজের বিরুদ্ধে ২০১৪ সালে হত্যা মামলা দায়ের করা হয়। গত বছর মামলার রায়ে তিনি দোষী সাব্যস্ত হন।

লস অ্যাঞ্জেলসের পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় হলিউডের বিখ্যাত সাইনবোর্ডের কাছে গ্রিফিত পার্কের দুইজন হাইকার এ মাথার খুলি খুঁজে পান। পার্কের রেঞ্জারদের মতে, মাথার খুলিটি কয়েক বছর পুরনো হতে পারে।

নর্থইস্ট কমিউনিটি পুলিশের লেফটেন্যান্ট জন শাহ জানান, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সূত্র: সিএনএন।

/এএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম