ইউএসএআইডি কর্মীরা বরখাস্ত, তারপরও ভূমিকম্প সহায়তা পাবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১৭:৩৬আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৭:৩৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার (২৮ মার্চ) কংগ্রেসকে জানিয়েছে যে, তারা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির প্রায় সমস্ত অবশিষ্ট কর্মীকে বরখাস্ত করবে এবং সংস্থাটি বন্ধ করে দেবে। তবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটিকে সহায়তা প্রদান করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৬০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী জীবন রক্ষা এবং মার্কিন প্রভাব বাড়াতে সহায়তা করছে ইউএসএআইডি। এছাড়া সংস্থাটি ভূমিকম্প সহায়তা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।

সংস্থায় নিযুক্ত হাজার হাজার ইউএসএআইডি কর্মী এবং ফরেন সার্ভিস কর্মকর্তাদের একটি অভ্যন্তরীণ মেমোতে জানানো হয়েছে যে, জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে আইনের অধীনে প্রয়োজনীয় না এমন সব পদের বরখাস্ত করা হবে।

এছাড়া স্টেট ডিপার্টমেন্টের কংগ্রেসকে পাঠানো একটি নোটিশে বলা হয়েছে, ইউএসএআইডি এর সমস্ত বিশ্বব্যাপী মিশন বন্ধ হবে এবং সংস্থার বাকি কার্যক্রম স্টেট ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত হবে।

এই নোটিশটি শুক্রবারই এসেছে, যখন থাইল্যান্ড এবং মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, ভবন ধসে পড়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ইউএসএআইডি ঐতিহাসিকভাবে দুর্যোগ সহায়তা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এখন পর্যন্ত কতজন কর্মী বরখাস্ত হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কর্মী বরখাস্ত এবং তহবিল কাটছাঁট মিয়ানমারে ভূমিকম্পে মার্কিন প্রতিক্রিয়া সীমিত করবে।

ইউএসএআইডির সাবেক কর্মকর্তা এবং রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেরেমি কনিন্ডিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এই পদক্ষেপ বিশ্বে মার্কিন নেতৃত্বের শতাব্দীকাল ধরে চলে আসা দুর্যোগ সহায়তা কার্যক্রমকে একেবারে বিলীন করে ফেলবে।

যদিও ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি মিয়ানমারে ভূমিকম্পের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা করবে বলে জানিয়েছে।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের