আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন পাকিস্তানি প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫, ০৯:৪৫আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফর করবেন। কারণ দক্ষিণ এশীয় দেশটি শুল্ক বিষয়ে একটি চুক্তি করার চেষ্টা করছে। শুক্রবার (৩০ মে) পেনসিলভানিয়া সফর শেষে মেরিল্যান্ডে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে এসে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, যদি পাকিস্তান ও তার প্রতিবেশী দেশ ভারত যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে তিনি এই দুই দেশের সঙ্গে কোনও চুক্তি করতে আগ্রহী নন।

পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ এই মাসে চার দিন ধরে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আর্টিলারি ব্যবহার করে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত থাকায়, পাকিস্তান তাদের রপ্তানির ওপর সম্ভাব্য ২৯ শতাংশ শুল্কের মুখোমুখি। ওয়াশিংটন গত মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর এই শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিল।

এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে এসে সাংবাদিকদের ট্রাম্প বলেন ‘আপনারা জানেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

বাণিজ্য আলোচনা এগিয়ে নিতেভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি ওয়াশিংটন সফর করেন। উভয় পক্ষ জুলাইয়ের শুরুতেই একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে কাজ করছে।

ভারতের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে।

রয়টার্স গত সপ্তাহে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনার অংশ হিসেবে ভারত সম্ভবত ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তির জন্য মার্কিন কোম্পানিগুলোকে দরপত্র জমা দেওয়ার অনুমতি দেবে, যার বেশিরভাগই ফেডারেল প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আসবে।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী