যুক্তরাষ্ট্রে নির্বাচনি সীমানা পুনঃনির্ধারণ প্রচেষ্টার বিরুদ্ধে তিন শতাধিক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ১৫:০৪আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৫:০৪

নির্বাচনি সীমানা পুনঃনির্ধারণ প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শত শত বিক্ষোভ-সমাবেশ এবং অন্যান্য কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) গণতন্ত্রপন্থী কর্মী এবং শ্রমিক সংগঠনগুলো এসব বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।  বিশেষ করে টেক্সাসের কংগ্রেসীয় মানচিত্র পুননির্ধারণে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছে সংগঠনগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাবেক কংগ্রেসম্যান বেটো ও’রউর্ক শনিবার টেক্সাসে বক্তৃতা দেন। সেখান থেকেই ডজনখানেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা রিপাবলিকানদের নির্বাচনি সীমানা পুন:নির্ধারণ পরিকল্পনার পক্ষে ভোট দেওয়ার জন্য কোরাম ভেঙে দেন।

গণতন্ত্রপন্থি জোট টেক্সাস ফর অল-এর নির্বাহী পরিচালক ড্রুসিলা টাইগনার রয়টার্সকে বলেন, গণতন্ত্রপন্থী এবং শ্রমিক সংগঠনগুলো ৪৪টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে তিনশ’র বেশি কর্মসূচি আয়োজন করেছে।

৫০ জনেরও বেশি টেক্সাস ডেমোক্র্যাট যারা রাজ্য থেকে পালিয়ে গিয়েছিলেন, তাদের অনেকেই ইলিনয়ে অবস্থান করছেন। অবশ্য শনিবারও সেখানেও  বিক্ষোভ হয়।

একটি বিশেষ অধিবেশনে টেক্সাস ডেমোক্র্যাটরা মানচিত্রটি ভোটে ওঠা থেকে আটকায় যা গভর্নর গ্রেগ অ্যাবট ডেকেছিলেন এবং যা শুক্রবার শেষ হয়। অ্যাবট সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বিশেষ অধিবেশন ডাকেন।

অ্যাবট বলেন, সীমানা পুনঃনির্ধারণ পরিকল্পনা, জুলাই মাসের প্রাণঘাতী বন্যার পর বন্যা নিরাপত্তা বৃদ্ধির আইন এবং অন্যান্য আইন প্রণয়নমূলক কাজ ডেমোক্র্যাটদের অনুপস্থিতির কারণে অসম্পূর্ণ রয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউজ বৃহস্পতিবার তার অঙ্গরাজ্যে একটি পরিকল্পনা উন্মোচন করেছেন, যা তার মতে সেখানে ডেমোক্র্যাটদের আরও পাঁচটি কংগ্রেসীয় আসন এনে দেবে এবং টেক্সাসে রিপাবলিকানদের যেকোনও অর্জনকে মলিন করবে।

টেক্সাস হাউজ ডেমোক্র্যাটরা বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে বলেছেন, তারা কেবল তখনই টেক্সাসে ফিরবেন যদি তাদের রাজ্যের বিশেষ আইনসভা অধিবেশন শেষ হয় এবং একবার ক্যালিফোর্নিয়ার সীমানা পুনর্নির্ধারণ মানচিত্র উপস্থাপিত হয়।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী