ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো ওয়াশিংটন ডিসি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪

যুক্তরাষ্ট্রের রাজধানীতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেডারেল কোর্টে দায়ের করা হয় মামলাটি। মামলায় বলা হয়েছে,এই মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইন লঙ্ঘন করেছে। আদালতের কাছে এই মোতায়েন বন্ধে আদেশ জারির আবেদন জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, মার্কিন নাগরিকদের ওপর আমেরিকান ভূমিতে সশস্ত্র সেনারা পুলিশি দায়িত্ব পালন করবে—এটি কখনোই হওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ওপর জোরপূর্বক সামরিক দখল আমাদের স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতাকে লঙ্ঘন করে। এটি বন্ধ করতে হবে।

এই বছরের জানুয়ারিতে হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভেতরে সামরিক বাহিনীর ভূমিকা প্রসারিত করার চেষ্টা করছেন। সমালোচকরা বলছেন, এটি নির্বাহী ক্ষমতার এক বিপজ্জনক সম্প্রসারণ, যা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

গত মাসে ট্রাম্প ন্যাশনাল গার্ড সৈন্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করেছিলেন। তিনি বলেছিলেন, এর মাধ্যমে আইন, শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এছাড়া ট্রাম্প রাজধানীর মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি