গ্রেটা থুনবার্গকে ঝামেলাবাজ বললেন ট্রাম্প, ডাক্তার দেখানোর পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ১৫:০৪আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৫:০৪

সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি একজন ঝামেলাবাজ। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। এখন এইসব নিয়ে ব্যস্ত... তার একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার। তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে।” ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার ও পরে মুক্তি পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে এমন উপহাস করেন ট্রাম্প।

শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। এর মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। পরে অধিকারকর্মীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ইসরায়েল। সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও একদল অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল।

থুনবার্গের সহকর্মী ও আইনজীবীরা অভিযোগ করেন, গ্রেফতারের পর তাকে এবং অন্য কর্মীদের ইসরায়েলের মরুভূমির এক কারাগারে ‘নির্যাতন ও নৃশংস আচরণের’ শিকার হতে হয়েছে। অবশ্য ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

থুনবার্গ ও ট্রাম্পের মধ্যে বহু বছর ধরে অনলাইনে কথার লড়াই চলছে। তারা প্রায়ই একে অপরকে কথা তিয়ে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করেছেন।

২০১৯ সালে ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর ট্রাম্প থুনবার্গকে ব্যঙ্গ করে বলেছিলেন, তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে। জবাবে থুনবার্গ তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পরিচিতি অংশ নিজের সম্পর্কে লিখেছেন, ‘একজন কিশোরী, যে তার রাগ নিয়ন্ত্রণে কাজ করছে।’

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের