যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলি, ২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৫

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হামলাকারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৯ জন। শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে প্রভিডেন্স শহরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ‘বারাস অ্যান্ড হোলি’ ইঞ্জিনিয়ারিং ভবনে ওই হামলা চালানো হয়। তখন সেখানে পরীক্ষা চলছিল।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে প্রবেশপথের একটি। ছবি: রয়টার্স।

সন্দেহভাজন এখনও পলাতক। পুলিশ হামলাকারীকে খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

কর্মকর্তারা বলেন, পুলিশ কালো পোশাক পরা এক পুরুষকে খুঁজছে। সন্দেহভাজনের আরও স্পষ্ট বর্ণনা পেতে আশপাশের এলাকার ভিডিও ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আইভি লিগের অন্তর্ভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয় রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সের কলেজ হিল এলাকায় অবস্থিত। আইভি লিগ হলো যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত একটি গ্রুপ বা কালেকশন। ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভবন রয়েছে শতাধিক। এর মধ্যে আছে পাঠদান হল, গবেষণাগার ও ডরমিটরিও।

গুলিবর্ষণের খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মোবাইলে বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয় নিতে বলে।

এ ঘটনা নিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাঁকে ‘মর্মান্তিক’ এ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। প্রেসিডেন্ট বলেন, ‘এ মুহূর্তে আমরা শুধু নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারি।’

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের