ওজন কমানোর ওষুধ ‘ওয়েগোভি’কে অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৬

ওজন কমানোর জনপ্রিয় ওষুধ ওয়েগোভি-এর ট্যাবলেট সংস্করণ অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ)। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক জানিয়েছে, এটি এ ধরনের প্রথম ওজন কমানোর ট্যাবলেট, যা এফডিএ’র অনুমোদন পেল। ফলে ওজন কমানোর চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।

ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক আরও জানিয়েছে, দিনে একবার খাওয়ার এই ট্যাবলেটটি ইনজেকশনের একটি সহজ ও সুবিধাজনক বিকল্প, এবং এতে ইনজেকশনের মতোই ওজন কমবে।

এদিকে ওজেম্পিক-এর মতো অনুরূপ ওষুধগুলো মূলত টাইপ–২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনুমোদিত হলেও পরবর্তীতে ওজন কমানোর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

নোভো নরডিস্ক জানায়, তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে ওয়েগোভি ট্যাবলেট ব্যবহারে অংশগ্রহণকারীদের গড় ওজন ১৬.৬ শতাংশ কমেছে। প্রায় ১,৩০০ জন অংশগ্রহণকারীর মধ্যে এক-তৃতীয়াংশের ক্ষেত্রে ২০ শতাংশ বা তার বেশি ওজন হ্রাস লক্ষ্য করা গেছে।

ওষুধটির ট্যাবলেট সংস্করণ ২০২৬ সালের জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে আনা হবে বলে আশা করা হচ্ছে।

নোভো নরডিস্কের প্রধান নির্বাহী মাইক ডাউস্টার বলেন, রোগীরা এখন দিনে একবার খাওয়ার এমন একটি ট্যাবলেট পাবেন, যা মূল ওয়েগোভি ইনজেকশনের মতোই ওজন কমাতে সাহায্য করবে।

চ্যালেঞ্জিং একটি বছর পার করার পর এই অনুমোদন নোভো নরডিস্কের বিক্রি বাড়াতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি লাভজনকতা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর কোম্পানিটির শেয়ারের দাম কমে গিয়েছিল। এছাড়া এলি লিলি’র মতো প্রতিদ্বন্দ্বী ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখেও রয়েছে প্রতিষ্ঠানটি।

তবে এই ঘোষণার পর নিউইয়র্কে আফটার-আওয়ার্স লেনদেনে নোভো নরডিস্কের শেয়ার প্রায় ১০ শতাংশ বেড়েছে।

সূত্র: বিবিসি

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী