লুইজিয়ানায় ৮ শিশুকে হত্যার পর পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০১:৪৫আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় এক বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোরের দিকের শ্রিভপোর্টে হওয়া এই ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। খবর আল-জাজিরার।

ঘটনাটিকে পারিবারিক সহিংসতা বলছে স্থানীয় পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভোরে একটি গাড়ি ধাওয়ার পর পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

এক সংবাদ সম্মেলনে বলেন শ্রিভপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বোরডেলন বলেন, “এটি একটি বিস্তৃত এলাকা জুড়ে সংঘটিত ঘটনা, যা দুটি বাড়ির মধ্যে বিস্তৃত। তদন্তকারীরা তল্লাশি চালানো তৃতীয় একটি বাড়িও এই ঘটনার অংশ।”

নিহতদের বয়স এক থেকে ১৪ বছরের মধ্যে বলে জানান বোরডেলন। তিনি বলেন, “ঘরের ভেতরে থাকা কিছু শিশু বন্দুকধারীর বংশধর ছিল।”

ভয়াবহ এই ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের অবস্থা জানা যায়নি।

কর্মকর্তারা জানান, তারা এখনও বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। পুলিশ প্রধান ওয়েন স্মিথ বলেন, “সন্দেহভাজন বন্দুকধারীকে একটি গাড়ি ধাওয়ার সময় পুলিশ গুলি করে হত্যা করে। এমন ঘটনা আমাদের অনেকেই আগে কখনও দেখিনি।”

লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে যে শ্রিভপোর্ট পুলিশের অনুরোধে তাদের গোয়েন্দারা তদন্তে যুক্ত হয়েছে। এক বিবৃতিতে স্টেট পুলিশ বলেছে, রবিবার সকালে পুলিশ ধাওয়ার পর বসিয়ার সিটিতে ধাওয়া করার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ব্যক্তি নিহত হলেও কোনও পুলিশ সদস্য আহত হননি।
 
শ্রিভপোর্টের মেয়র টম আরসেনো বলেন, “এটি একটি মর্মান্তিক পরিস্থিতি। সম্ভবত আমাদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি।”

শ্রিভপোর্টের বাসিন্দা যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন এই মর্মান্তিক ঘটনা নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি বলেন, “হৃদয়বিদারক এই ট্র্যাজেডি নিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

/এবিএম/
সম্পর্কিত
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই