ন্যাটোর ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, বাতিল হতে পারে স্পেনের সদস্যপদ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৩ আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সমর্থন না দেওয়া ন্যাটো মিত্রদের শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা সদর দফতরের একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই শাস্তিমূলক ব্যবস্থার তালিকায় স্পেনকে সামরিক জোট থেকে বাতিল করা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পর্যালোচনার মতো বিষয়গুলো রয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার, সামরিক ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে কিছু মিত্র দেশের অনীহা বা অস্বীকৃতিতে ক্ষোভ প্রকাশ করা হয়েছে ওই ইমেইলে।

প্রতিবেদনে জানানো হয়েছে, শাস্তি হিসেবে ‘অসহযোগী’ দেশগুলোকে ন্যাটোর গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। তবে এই ইমেইলে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া কিংবা ইউরোপে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার মতো কোনও প্রস্তাব দেওয়া হয়নি। এছাড়া ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে ওই কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

এই বিষয়ে পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলি উইলসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলেছেন, যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্রদের জন্য সবকিছু করলেও, বিপদের সময় তারা আমাদের পাশে ছিল না।

তিনি আরও বলেন, প্রেসিডেন্টের জন্য বিশ্বাসযোগ্য বিকল্প নিশ্চিত করতে কাজ করছে পেন্টাগন, যাতে মিত্ররা কেবল নামমাত্র শক্তি না হয়ে নিজেদের দায়িত্ব পালন করে। এ বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

/এএস/
সম্পর্কিত
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম