রুশ বিজ্ঞানীসহ কার কার সঙ্গে প্রেম করেছেন বিল গেটস, নিজেই জানালেন

আন্তর্জাতিক ডেস্ক 
২৪ জুন ২০২৬, ১২:০৯আপডেট : ২৪ জুন ২০২৬, ২০:১১

চলতি মাসের শুরুর দিকে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির এক রুদ্ধদ্বার সাক্ষাৎকারে একাধিক পরকীয়া সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মঙ্গলবার এই সাক্ষাৎকারের অনুলিপি প্রকাশ করা হয়েছে। সেখানে ৭০ বছর বয়সী এই ধনকুবের আরও জানান, তিনি প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের ভুক্তভোগীদের কাছাকাছি বা আশেপাশে থেকে থাকতে পারেন। তবে এই যৌন অপরাধীর সঙ্গে তার সম্পর্ক কেবল তিন বছর স্থায়ী ছিল এবং তা ছিল সম্পূর্ণ পেশাদার।

প্রথমবারের মতো গেটসের পরকীয়া সম্পর্কে জড়িত নারীদের নামও প্রকাশ করা হয়েছে। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ডক্টরেট ডিগ্রিধারী চিকিৎসা উদ্যোক্তা অ্যালিস জ্যাকবস নেসেলরডট এবং রুশ পারমাণবিক বিজ্ঞানী কারিমা নিগমাতুলিনার সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী, বিবাহবহির্ভূত মোট তিনটি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

গেটস বলেন, ২০১৩ সালের আগে তিনি কারিমা নিগমাতুলিনা এবং রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভার সঙ্গে সম্পর্কের বিষয়টি মেলিন্ডাকে জানিয়েছিলেন। জ্যাকবসের সঙ্গে সম্পর্কের কথাও তিনি স্বীকার করেছিলেন, যদিও ঠিক কখন তা জানিয়েছিলেন, তা তার মনে নেই। তিনি বলেন, জ্যাকবসের সঙ্গে সম্পর্কটি ২০১০ সালের আগের ঘটনা।

তার দাবি, এসব খবর মেলিন্ডার জন্য ‘খুবই কষ্টদায়ক’ ছিল, তবে তারা বিবাহবিচ্ছেদের বিষয়ে কোনও আলোচনা করেননি।

রুশ পারমাণবিক বিজ্ঞানী নিগমাতুলিনার সঙ্গে পরিচয় প্রসঙ্গে গেটস বলেন, রোগের মডেলিং ও পারমাণবিক বিভাজন সংক্রান্ত কাজের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। সে সময় নিগমাতুলিনা টেরাপাওয়ার নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন, যেখানে গেটস বিনিয়োগকারী ছিলেন। তিনি জানান, লন্ডনে তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল এবং এ বিষয়টি এপস্টেইন ফাইলসেও উল্লেখ রয়েছে।

সাক্ষাৎকারে গেটসকে জিজ্ঞাসা করা হয়, তার কখনও যৌনবাহিত রোগ হয়েছিল কিনা। জবাবে তিনি বলেন, আমার কখনও এসটিডি হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এপস্টেইন ফাইলসে দাবি করা হয়েছিল, গেটস গোপনে তার স্ত্রী মেলিন্ডাকে যৌনবাহিত রোগের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করেছিলেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস