কাগজ না দিলে চার মেডিক্যাল কলেজের কার্যক্রম বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ১৮:৫৪আপডেট : ২২ মে ২০১৬, ১৮:৫৪

মেডিক্যাল কলেজ বাংলাদেশ মেডিক্যাল কলেজ, পপুলার মেডিক্যাল কলেজ, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এবং উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজের জমি নিবন্ধনসহ কলেজ পরিচালনার নীতিমালা প্রতিপালনের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে দাখিল করতে না পারলে একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবে সরকার।
রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিক্যাল কলেজ নীতিমালা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এর নেতৃত্বে বেসরকারি কলেজ কার্যক্রম পরিদর্শন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অন্যান্য বেসরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিবেদন দাখিলের পর কলেজগুলোর একাডেমিক কার্যক্রমের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আরসালান, বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ্সহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘টার্গেট কিলিং’কে বড় করে দেখছে যুক্তরাষ্ট্র

জেএ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম