কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ১৬:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৬:৫৭

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা প্রজনন ও যৌন স্বাস্থ্যসেবা পাওয়া কিশোর-কিশোরী বা তরুণ-তরুণীদের  অধিকার। এই বয়সে স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ হলেও সচেতনতার অভাব, গোপনীয়তার প্রবণতা ইত্যাদি কারণে তারা পর্যাপ্ত সেবা পায় না।

‘আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস’ উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তরা। জাতীয় প্রেসক্লাবে 'আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটি' এই সংবাদ সম্মেলন করে।

আগামীকাল শনিবার (১৫ অক্টোবর) দেশের ৬৪টি জেলায় দিবসটি পালিত হবে। ‘কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকার, আমাদের অঙ্গিকার’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে ফেরদৌস আরা রুমী বলেন, ‘অনেকেই মনে করেন তরুণ-তরুণীদের এ ব্যাপারে এতো বেশি জানানোর দরকার নেই। এ ছাড়া অনেক সময় তরুণ-তরুণীদের এসব বিষয়ে জানার আগ্রহকে অনৈতিক ভাবা হয়। এ ধরনের সংস্কৃতি তাদের তথ্য জানার উৎসগুলো হতে দূরে রাখে এবং এ ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।’

কমিটির সদস্য আসিফ ইকবাল বলেন, ‘কিশোরীদের জন্য বিদ্যালয়ের ভেতরে ও বাইরে সামগ্রিক যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা অনাকাঙ্খিত গর্ভধারণ ও যৌনবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষা দিতে পারে।’

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করতে বড় ভূমিকা রাখতে পারে পরিবার। অভিভাবকসুলভ আচরণ নয়, তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। বিদ্যালয়গুলোও কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ে ভূমিকা রাখতে পারে।

/জেএ/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
আলমাটি থেকে থাইল্যান্ড, কম বাজেটে ঘোরার ৭ আন্তর্জাতিক স্থান
আলমাটি থেকে থাইল্যান্ড, কম বাজেটে ঘোরার ৭ আন্তর্জাতিক স্থান
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার