বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণে আসছে রেগুলেশন বডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১৬:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৬:৫৫

প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণে রেগুলেশন বডি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। সোমবার ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শনিবার সকালে ঢামেক হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় চারজন নিহত হয়। আহত হয় ছয়জন। এ ঘটনার জের ধরে ‘অঘোষিত’ ধর্মঘট শুরু করে বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকরা। এ অবস্থায় ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের করণীয় কী- সে বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। তিনি বলেন, 'হাসপাতালের বাইরে বেসরকারি যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, সেগুলোর নিয়ন্ত্রণ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে নেই। ধর্মঘটের কারণে গত দুই দিন ধরে রোগীরা যে দুর্ভোগ পোহাচ্ছে, তা সমাধানে আজ (সোমবার) বিষয়টি স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এগুলো নিয়ন্ত্রণে একটি রেগুলেশন বর্ডি গঠনের সুপারিশ করা হয়েছে তার কাছে। সুপারিশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রেগুলেশন বডি তৈরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, ‘রেগুলেশন বডি হলে অ্যাম্বুলেন্সগুলো নিয়ন্ত্রণে থাকবে। এর মাধ্যমে ভাড়াও নির্ধারণ করে দেওয়া যাবে। এ ছাড়া চালকরা রোগীদের কথা মতো যেকোনও জায়গায় যেতে বাধ্য থাকবে।’

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ