অঙ্গীকার বাস্তবায়নের সুফল জনগণ পেতে শুরু করেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ২০:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ২০:০০

সরকারের অঙ্গীকার বাস্তবায়নের সুফল জনগণ পেতে শুরু করেছে, এদেশের স্বাস্থ্যসেবার অগ্রগতি নিজের চোখে দেখার জন্য বিশ্বনেতারা বাংলাদেশে আসছে, বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সনদ তুলে দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলোতে নার্স সংকটের সমাধানের পথে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে গেছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের সেবাই নার্সদের প্রধান দায়িত্ব। এ লক্ষ্য থেকে আপনাদের বিন্দুমাত্র বিচ্যুত হওয়া চলবে না। কেননা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার প্রতিটি পয়সা এ দেশের সাধারণ মানুষের। তাই আপনারা রোগীদের মায়ের আদর, বোনের ভালবাসা নিয়ে সেবা দিবেন।’

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর সারাদেশে নতুন ৯ হাজার ৪৭৮ সিনিয়র স্টাফ নার্স বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করেন। প্রায় ১০ হাজার নার্স নিয়োগের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এতো বিপুল সংখ্যক নার্স নিয়োগ দেয় সরকার।

স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক ডা. মোস্তফা সারোয়ার এবং নবনিযুক্ত নার্স ফেরদৌসী আক্তার বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী সারাদেশের বিভিন্ন জেলায় নতুন যোগদানকৃত নার্সদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন এবং সঠিক ভাবে রোগীদের সেবা দিতে নার্সদের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মিডওয়াইফারি সার্টিফিকেট কোর্সের ১ম ব্যাচের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রাজশাহী নার্সিং কলেজের নাসিমা খাতুনের হাতে সনদ তুলে দেন।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম