শিশু গৃহকর্মী আমেনার চিকিৎসার দায়িত্ব নিলেন শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৯:৪৪আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:৪৪

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু গৃহকর্মী আমেনা আক্তারের চিকিৎসার ব্যয়ভার নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) শিশু গৃহকর্মী আমেনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকতা মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী কল কারখানা ও প্রতিষ্ঠান  পরিদর্শন অধিদফতরের কুমিল্লার উপ-মহাপরিদর্শককে শিশু গৃহকর্মী আমেনার চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমেনার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার প্রয়োজন হলে তাকে ঢাকায় আনার ব্যবস্থা নেওয়া হবে। এই শিশু গৃহকর্মীর ওপর বর্বরোচিত নির্যাতনের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান চুন্নু।

/এসআই/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের