হাসপাতালের বিল পরিশোধ হয়েছে, বাড়ি যাচ্ছে মুনতাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ২২:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২২:৪৮

অবশেষে কনজেনিটাল ডিজিজে আক্রান্ত মুনতাসিরের (৭) পরিবার এমএইচ শমরিতা হাসপাতাল নির্ধারিত বিল পরিশোধ করেছে। বিল পরিশোধের পর সোমবার রাতে বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছে তারা।

মুনতাসির (৭) মুনতাসিরের মা মোমেনা বেগম বলেন, ‘হাসপাতাল থেকে যে বিল দেওয়া হয়েছিল তার সব টাকা আমরা পরিশোধ করেছি। এখন বাড়ি যাচ্ছি।’ টাকা কিভাবে যোগাড় হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজী বাহার এবং অন্যরা যারা টাকা দিতে চেয়েছিলেন তারাই টাকা দিয়ে সাহায্য করেছে। এছাড়া হাসপাতাল থেকেও কিছু টাকা ছাড় দিয়েছে।’

মুনতাসিরের ভাই বলেন, ‘আমাদের ট্রেন রাত আটটায় ছিল। কিন্তু আসতে দেরি হবে। রাতটা দুইটায় ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাবে।’

মুনতাসিরকে চিকিৎসা সেবা দিচ্ছেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. এম ইউ কবীর চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুনতাসির আপাতত দুইমাসের জন্য বাড়ি যাবে। তার ওষুধ লিখে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: প্রতিশ্রুতি দিলেও মুনতাসিরের পাশে নেই কেউ!

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম