ডেনিশ প্রযুক্তির ইনসুলিন উৎপাদন করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ২০:৫৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২১:০৪

বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ এখন থেকে বাংলাদেশেই উৎপাদন হবে আন্তর্জাতিক মানের ডেনিস প্রযুক্তির ইনসুলিন। রোগীদের কথা বিবেচনায় নিয়ে নভো নরডিস্ক এখানে এই ইনসুলিন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ এর সঙ্গে নভো নরডিস্ক’র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ-সংক্রামক রোগগুলোর মধ্যে ডায়াবেটিসকে অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ডায়াবেটিসের সঙ্গে বসবাসরত রোগীদের ক্রমবর্ধমান সংখ্যাবৃদ্ধি রোধে ও এটিকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন সচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসকসহ পর্যাপ্ত গুনাগুণসম্পন্ন ইনসুলিন সরবরাহ। এ চুক্তি স্বাক্ষরের ফলে দেশেই আধুনিক ইনসুলিন উৎপাদনের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন ডায়াবেটিস আক্রান্ত রোগীরা। এ সময় নভো নরডিস্কের দক্ষিণ-পূর্ব এশিয়ার কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট শবনম আভসার টুনা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ডেনর্মাকের রাষ্ট্রদূত মাইকেল হেমিনিটি উইন্থার, ঔষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডায়াবেটিস সচেতনতা, প্রতিরোধ ও সময়োপযোগী চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ৯০ বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে কাজ করছে নভো নরডিস্ক। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রায় ৭৭ টি দেশের ৪১ হাজারের বেশি কর্মী রয়েছে। তারা ১৬৫টি দেশে ইনসুলিন বাজারজাত করে থাকে।

/টিওয়াই/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের