সুস্থ হওয়ার পর রাজীবকে চাকরি দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৩:২০আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৪:৫২

সুস্থ হওয়ার পর রাজীবকে চাকরি দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রাজীবে চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। রাজীব মেধাবী ছেলে। আগেই মা-বাবাকে হারিয়ে সে এতিম। তার দুটো ছোট ভাই আছে। এই কারণে মানবিক বিবেচনা রেখে সে সুস্থ হওয়ার পর সরকারের পক্ষ থেকে তাকে চাররির ব্যবস্থা করে দেওয়া হবে।’ বৃহস্পতিবার (৫ এপ্রিল)  বেলা ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে দুই বাসচাপায় হাত হারানো রাজীব হোসেনকে (২২) দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় রাজীবের ডান হাত চলে গেছে। তারা মাথায় ইনজুরি আছে।  অবস্থা খারাপ হওয়ায় তাকে বুধবার রাত সাড়ে ১২টার সময় আইসিইউতে নেওয়া হয়। রাজীবের সুচিকিৎসা চলছে। তার কৃত্রিম হাত প্রতিস্থাপন করা হবে। আশা করছি সে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শমরিতা হাসপাতালে রাজীবের চিকিৎসার বিল এসেছে ১ লাখ ২৬ হাজার টাকা।  বিষয়টি খতিয়ে দেখার পর সরকারের পক্ষ থেকে বিল দিয়ে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ধরনের সড়ক দুর্ঘটনাগুলো দুঃখজনক। এগুলো সম্পূর্ণ আইনের আওতায় এনে দোষিদের বিচারের ব্যবস্থা করা হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় রাজীব হোসেন  নামে  এক ছাত্রের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাতের অপারেশন করার পর বুধবার (৪ এপ্রিল) বিকালে উন্নত চিকিৎসার জন্য রাজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

/টিওয়াই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত