নবজাতকদের আরও উন্নত চিকিৎসার জন্য সরঞ্জামাদি পেলো ঢামেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৪:৩৪আপডেট : ১৭ মে ২০১৮, ১৪:৩৮

নবজাতকদের আরও উন্নত চিকিৎসার জন্য সরঞ্জামাদি পেলো ঢামেক নবজাতক শিশুদের আরও উন্নত চিকিৎসা ও পরিচর্যার লক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি দিয়েছে কানাডার দুইটি সংগঠন। সরঞ্জামাদির মধ্যে একটি বাবল কনটিনিয়াজ পজিটিভ এয়ারওয়ে পেশার মেশিন ও ৭টি সিরিঞ্জ পাম্প রয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) সকালে ঢামেক হাসপাতাল সভাকক্ষে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের হাতে এগুলো তুলে দেন স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সুরভির কর্মকর্তারা।  

সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহের বলেন, ‘শ্রমজীবী শিশুদের শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এ লক্ষে আগেও হাসপাতালে অনেক চিকিৎসা সরঞ্জামাদি দিয়েছি।’

ঢামেক হাসপাতাল নবজাতক বিভাগের অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন বলেন, ‘নবজাতকদের চিকিৎসার জন্য  আগের ১২টি সিরিঞ্জ পাম্পসহ এখন পাওয়া ৭টি মিলিয়ে মোট ১৯টি সিরিঞ্জ পাম্প হলো। তবে হাসপাতালের দরকার মোট ৩০-৩৫টি। এর মাধ্যমে নিখুঁতভাবে নবজাতকদের ইনজেকশন দেওয়া যাবে।’

শিশু বিশেষজ্ঞ ও ঢামেক হাসপাতাল নবজাতক বিভাগের সাবেক প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, ‘যারা যাকাত দেন। তারা যদি যাকাতের টাকা ঢাকা মেডিক্যালে দেন, তাহলে যারা অসহায়, চিকিৎসা পায়না, তারা চিকিৎসা ক্ষেত্রে আরো সহায়তা পাবে। 

সরঞ্জমাদি দেওয়া সংগঠন দুইটি হলো হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও কেয়ার ফর ওম্যান অ্যান্ড চিল্ড্রেন (সিডব্লিউসি)।

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের