রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ০০:৪৪আপডেট : ২১ মে ২০১৮, ০০:৫৭

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। (ফাইল ছবি)

বাংলাদেশে থাকা মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর চাপ সৃষ্টির জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রবিবার (২০ মে) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার একটি হোটেলে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এশিয়া অঞ্চলের দেশগুলোর পক্ষে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাদের স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু তাদের তো আমরা বছরের পর বছর থাকতে দিতে পারি না। তাই কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আমার আহ্বান, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করুন।’

সভায় মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মানবিক সহায়তামূলক পদক্ষেপের বিভিন্ন বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের অবহিত করেন মোহাম্মদ নাসিম।

সভায় বিশ্বে অসংক্রমিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে বাংলাদেশের পরিস্থিতি ও অগ্রগতি তুলে ধরেন মোহাম্মদ নাসিম। সভায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে নানা দিক-নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া, সভায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও অগ্রগতির নানা দিক তুলে ধরেন মোহাম্মদ নাসিম। একইসঙ্গে তিনি দেশে অসংক্রামক রোগ প্রতিরোধে কমনওয়েলভুক্ত দেশগুলোর সঙ্গে নেটওয়ার্ক সৃষ্টি, প্রয়োজনীয় ক্ষেত্রে আরও সহযোহিতা লাভের বিষয়টিতে তাগিদ দেন।

/টিওয়াই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী